শিরোনাম
সিলেটে ভূমিকম্প: উৎপত্তি মায়ানমার গভর্নর অপসারণের খবরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে: ব্রিটিশ হাইকমিশনার এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: এমপি লুনা সরকারি মূল্য কমলেও সিলেটে কমেনি এলপি গ্যাসের দাম স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে ‘মডেল আসন’ গড়ে তোলার প্রত্যয় এমপি এম এ মালিকের, চালু হচ্ছে ফেরি সার্ভিস প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী: সিসিককে গতিশীল করার প্রতিশ্রুতি এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা পিলখানায় শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

14008

sylhet

প্রকাশিত

২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৯

সিলেট

সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি নয়: এসএমপি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৯

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে মোটরসাইকেল ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রয়ের সময় অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স যাচাই সাপেক্ষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রেতার কাছে হস্তান্তর করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বিক্রেতা যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করেন অথবা নির্ধারিত নিয়ম অনুসরণ না করেন, তাহলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমপি জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধভাবে মোটরসাইকেল ব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেল ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।