শিরোনাম
এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বি’স্ফো’রণ, নি হ ত ৩ বাণিজ্যমন্ত্রীসহ ১৭ সদস্য নিয়ে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন সিলেটে ছিন/তাইকারীসহ ধরা দুই শতাধিক সিলেট থেকে ফের ফ্লাইট যাবে চট্টগ্রাম, কক্সবাজারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হামে আরেক প্রাণহানী গোলাপগঞ্জে স্বামীর হাতে প্রাণ গেল গৃহবধূর

https://www.emjanews.com/

14569

sports

প্রকাশিত

২৮ মার্চ ২০২৬ ২০:১১

আপডেট

২৮ মার্চ ২০২৬ ২০:৪৮

খেলাধুলা

সিলেট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করল বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ২০:১১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেট জেলা শাখার ৭৫ সদস্য-বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য-সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রেহান এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে গুলজার খানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ হোসেন তান্না। দপতরের দায়িত্বে আছেন হাসান আলী বাদল

 এছাড়া কমিটিতে একাধিক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে সাবেক ফুটবলার, ক্রিকেটার, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বরা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কমিটিতে বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে দলটিকে শক্তিশালী করার লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাবেক ফুটবলার, ক্রিকেটার, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সাংবাদিক রয়েছেন, যা সিলেট অঞ্চলে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত এই কমিটি সিলেট অঞ্চলে ক্রীড়াঙ্গনকে সংগঠিত ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।