https://www.emjanews.com/

14944

surplus

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৭

অন্যান্য

আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৭

আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক এই দুই ক্যাটাগরির ভিসা চালু করতে ভারতের সম্মতি মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, ইতিবাচক মনোভাব থাকলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে এবং এ জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এ সময় তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।