শিরোনাম
সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বজ্রপাতে সিলেট বিভাগে ৫ জনসহ সারাদেশে ৯ জনের মৃত্যু রূপপুরে ইতিহাসের সূচনা: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেটে চেকপোস্ট বসিয়ে ২ জনকে ধরলো পুলিশ: সাথে মিললো যা ওসমানী বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা: হা/ম/লার আশঙ্কা সিলেটে হাম উপসর্গ নিয়ে আজও আরেক শিশুর মৃ/ত্যু

https://www.emjanews.com/

15278

surplus

প্রকাশিত

২৭ এপ্রিল ২০২৬ ২০:২৮

অন্যান্য

দেশে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ২০:২৮

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনতে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকারি ব্যবস্থাপনার আওতায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা প্রদানের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধের দিকেও জোর দিচ্ছে সরকার। এজন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের অধিকাংশই নারী।

তিনি আরও বলেন, এই স্বাস্থ্যকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী সদস্যদের খাদ্যের গুণাগুণ ও সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব হলে হাসপাতালের ওপর চাপও কমবে।

এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসে হরিনারবিলে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশেও যোগ দেন প্রধানমন্ত্রী।