বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকরের নতুন কমিটি গঠন
সভাপতি আলীমুল এহছান, সেক্রেটারী নুরুল আলম
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ২১:৩৩
ছবি: সংগৃহীত
বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে সমিতির সাধারণ সভায় বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকরের ৩ বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি ও মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়|
সমিতির সেক্রেটারী আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীকে সভাপতি ও স্বাদ এন্ড কোং’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়া ৩ বছর মেয়াদী এই কমিটিতে ফিজা এন্ড কোং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুলকে সিনিয়র সহ-সভাপতি, রসমেলা ফুডস এর ম্যানেজিং পার্টনার ফয়সল আহমদকে সহ-সভাপতি, সিলপ্যাক প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর ম্যানেজিং পার্টনার মোঃ মঈন উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক, আরএম ইন্ডাস্ট্রি’র প্রোপ্রাইটর নূরুল ইসলাম সুমনকে অর্থ-সম্পাদক, জিদ্দা অটো রাইস মিল এর ম্যানেজিং পার্টনার আব্দুল কাদির রেদোয়ানকে দপ্তর সম্পাদক এবং মঞ্জিল গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান কাজী হুমায়ুন হোসেনকে বিসিক মসজিদের মোতাওয়াল্লী ও মধুফুল ফুডস এর প্রোপ্রাইটর মোঃ কামরুল হাসানকে বিসিক মসজিদের সেক্রেটারী মনোনীত হয়েছেন।
সভায় বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকর সিলেটের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা মটরস লিঃ এর জিএম আফজাল হোসেন চৌধুরী, রিয়েল ফুড&স এর স্বত্ত্বাধিকারী সৈয়দ মুজিবুর রহমান, দুধওয়ালা সুইটস এর চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন চৌধুরী (রাশেদ), এম আহমদ কোল্ড স্টোরেজ এর ম্যানেজার জনাব মোঃ সুজন খান, জিদ্দা রাইস মিল এর পার্টনার হাজী কয়েছ আহমদ, সুরমা বিস্কুট ফ্যাক্টরীর প্রতিনিধি রুহুল আমিন রুবেল, রাজমহল কোং’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা এস বেলাল আহমদ, সাইফুর রহমান সোয়েব, বিসিক জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ শামীম আহমদ, জালফা ল্যাবরেটরিজ এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মোঃ মিফতাহুল হোসেন (সুইট), শরিফী বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরী লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ আহমদ, আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর এডমিন ম্যানেজার মোঃ কয়েছ উদ্দিন ও বৈশাখী ফুডস এর স্বত্ত্বাধিকারী মোঃ জহির আহমদ প্রমুখ।
