https://www.emjanews.com/

15611

sylhet

প্রকাশিত

১২ মে ২০২৬ ২১:৫১

আপডেট

১২ মে ২০২৬ ২১:৫৩

সিলেট

বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ: ১২ মে ২০২৬ ২১:৫১

ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (১২ মে) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই- আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় থাকবে বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলি, অভিরবাড়ীসহ আশপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই- আরেফিন।