শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17200

national

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১৬:১১

আপডেট

১৯ জুলাই ২০২৬ ১৬:১২

জাতীয়

শাপলা চত্বর হ/ত্যাকাণ্ড: নিহ/ত ৫৮ জনের পরিচয় শনাক্ত

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৬:১১

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দীর্ঘ অনুসন্ধান শেষে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ওই দিনের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় নিয়ে একটি বিস্তৃত তদন্ত সম্পন্ন করেছে। সম্প্রতি তারা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছেন। আমরা এ পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা হাতে পেয়েছিলাম, যার মধ্যে ৫৮ জনের সঠিক পরিচয় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রতিবেদনটি এখন চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। মূলত একটি সঠিক ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতেই এই সতর্ক নিরীক্ষা চালানো হচ্ছে।

মামলার আসামিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এবং তৎকালীন বিজিবি প্রধানসহ বেশ কয়েকজনের নাম এসেছে। তবে আসামিদের চূড়ান্ত তালিকায় কাদের নাম থাকবে, তা যাচাই-বাছাই শেষে স্থির করা হবে। পরিস্থিতি সাপেক্ষে আসামির নাম সংযোজন বা বিয়োজন হতে পারে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার এবং মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের শীর্ষ নেতারা। অচিরেই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।