শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17218

sports

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ০৪:২৫

আপডেট

২০ জুলাই ২০২৬ ১৩:১১

খেলাধুলা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ০৪:২৫

ছবি- এপি

মেসি যুগের অবসান ঘটিয়ে ফুটবলের নতুন রাজা হিসেবে আবির্ভূত হলো স্পেন। শ্বাসরুদ্ধকর ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল  'লা রোজা'রা। রোববার (১৯ জুলাই) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহরণটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ের নাটকীয়তায় শেষ হাসি হাসে স্পেন। ১০৬ মিনিটে ফেরান টোরেসের করা একমাত্র গোলটি স্প্যানিশদের এনে দেয় বিশ্বজয়ের মুকুট।

ম্যাচের শুরু থেকেই স্পেনের আক্রমণাত্মক ফুটবলের সামনে রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এদিন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। একের পর এক আক্রমণ রুখে দিয়ে ম্যাচ বাঁচিয়ে রাখলেও এনজো ফার্নান্দেজের লাল কার্ড আর্জেন্টিনাকে বড় বিপদে ফেলে। ৯৩ মিনিটে পাও কুবার্সিকে ফাউল করে এনজো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। এই সুযোগে আক্রমণের ধার বাড়ায় স্পেন। তবে ৯৬ মিনিটে নিকো উইলিয়ামসের একটি গোল ফাউলের কারণে বাতিল হলে অপেক্ষা দীর্ঘ হয় স্প্যানিশ সমর্থকদের।

অবশেষে ১০৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে নামা ফেরান টোরেস বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত ভলিতে জালে জড়ান। ১-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করে আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জুলিয়ানো সিমিওনে গোলের সুবর্ণ সুযোগ পেলেও তার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। ফলে কাতার বিশ্বকাপের শিরোপাধারীদের হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বজয়ের উল্লাসে মেতে ওঠে স্পেন। এই পরাজয়ের মাধ্যমে লিওনেল মেসির বিশ্বমঞ্চে এক আধিপত্যের অধ্যায়ের চূড়ান্ত ইতি ঘটল বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।