শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18488

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৩

সিলেট

সিলেটে উদ্ধার হওয়া দুটি সাপ অবমুক্ত

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৩

মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের রিজার্ভ ফরেস্টে উদ্ধার করা দুটি সাপ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে এবং বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সিলেট বন বিভাগের নির্দেশনায় এবং বিভাগীয় বন কর্মকর্তার অনুমোদনে সরকারি সহায়তায় উদ্ধার হওয়া সাপ দুটি কুলাউড়ার গাজীপুর বিট রিজার্ভ ফরেস্টে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপদ পরিবেশে সাপগুলোকে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা সাপ দুটি হলো- একটি বার্মিজ অজগর এবং একটি তামাটে মাথার দুধরাজ। সাপ দুটি সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে।

অভিযানে স্বেচ্ছাসেবী দলের পক্ষে সিলেটের নোমান হোসাইন ও জনি সেন অংশ নেন। এছাড়া কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা ও গাজীপুর বিটের বনকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে প্রতিনিধিরা সিলেটে ফিরে বিভাগীয় বন কর্মকর্তার কাছে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি এ উদ্যোগের প্রশংসা করে বন্যপ্রাণী সংরক্ষণে এমন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।