শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18491

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৫

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫

সিলেট

সিলেট-ঢাকাসহ সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৫

সিলেট-ঢাকাসহ দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিকদের করা আবেদনে সাড়া না দিয়ে আদালত এ আদেশ দেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালত বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ না করলে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

শুনানিতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০-এ যানবাহনের কারিগরি মানদণ্ড নির্ধারণ করা আছে। এই মানদণ্ড লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া আইনে স্পষ্টভাবে বলা আছে, বৈধ রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।

বিআরটিএ সূত্র জানায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে কিছু পরিবহন প্রতিষ্ঠান সেসব বাসকে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছে। এসব বাসের চেসিস, ইঞ্জিন ও বডি সাধারণ বাসের মতোই। ফলে কাঠামোগতভাবে পরিবর্তিত এসব বাস মহাসড়কে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে।

গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিল ডাবল ডেকার স্লিপার বাস। ওই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং স্লিপার বাসপ পরিচালনার দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।