শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18502

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৮

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই, থাকবে সিসিটিভি-বডি ক্যামেরা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সিসিটিভি, বডি ক্যামেরা এবং ডিজিটাল ও অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি রিয়েল টাইমে পর্যবেক্ষণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু করেছে পুলিশ। পর্যায়ক্রমে বিজিবি ও আনসার সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। পুলিশের গাড়ির সংকট থাকলেও তারা নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। প্রশিক্ষণে প্রায় হাজার কোটি টাকা ব্যয় হবে বলে পুলিশ জানিয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করে সুন্দর নির্বাচন নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব।

তিনি বলেন, অতীতের তুলনায় স্থানীয় নির্বাচনে সহিংসতার প্রবণতা বেশি থাকলেও তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে তাৎক্ষণিক হস্তক্ষেপ করা হবে।

এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা দলীয় পদে হবে না। আইনে যোগ্য ব্যক্তিরাই মনোনয়ন দিতে পারবেন। ঢাকার দুই সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা কমিশনের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।