বিশ্বনাথে তালামীয উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত
মহান রবের সন্তুষ্টি অর্জন মুমিন জীবনের শ্রেষ্ঠ সফলতা : মনজুরুল মহসিন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মানুষ তার ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যায়। এটি কোনও অযাচিত বিষয় নয়। নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা সকলের মধ্যেই সুপ্ত থাকে। তবে একজন মুমিনের দায়িত্ব হলো, সফলতা অর্জনের সাথে সাথে সেই সফলতায় মহান রবের সন্তুষ্টি আছে কি না, তা তালাশ করা। মহান রবের সন্তুষ্টি অর্জন ব্যতিত যেকোনো সফলতা বা অর্জনই মূল্যহীন। যেকোনো কাজে বা অর্জনে তাঁর সন্তুষ্টি তালাশের মাধ্যমে ব্যক্তির অনুভূতিতে ভালো এবং মন্দের একটি প্রত্যক্ষ পার্থক্য তৈরি করে। যা একজন সত্যান্বেষীকে ভালোর দিকে চলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে এবং মন্দ কাজ করা থেকে বিরত রাখবে।
আজ বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনটির বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ।
সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সহ সভাপতি ছাব্বির হুসেন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, মিয়ারবাজার ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সাবেক সহ সভাপতি আহসান মাহমুদ শিপন, সিলেট পশ্চিম জেলা প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ডা. হানিফ আহমেদ তৌহিদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফুর রহমান, বিশ্বনাথ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি আব্দুল কাদির, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক অফিস সম্পাদক শাহেদ আহমদ শিপু, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বিশ্বনাথ পৌর সহ সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সহ সভাপতি তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাহদী, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ খান, প্রচার সম্পাদক কামরান আহমদ, সহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শামীম আহমদ ও অফিস সম্পাদক নুরুল আলম প্রমুখ।
