শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18514

weather

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭

আবহাওয়া

সিলেটসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭

ছবি: ইমজা নিউজ

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, দিনভর দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা শুরু হয়েছিল, যা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়।

মূলত মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।