শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18524

surplus

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২

অন্যান্য

সাহিত্য সংগঠন হৃদবন্ধনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আজ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২

ছবি: সংগৃহীত

সিলেটে প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন হৃদবন্ধন সাহিত্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে সংগঠনটির নতুন কমিটির অভিষেকও অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গল্পকার ও শিশুসাহিত্যিক জামান মাহবুব, সাংবাদিক ও লেখক লিয়াকত শাহ ফরিদী, কবি ও লেখক পুলিন রায় এবং কবি ও লেখক অমিতা বর্দ্ধন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে নতুন কমিটির অভিষেকের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।

এদিকে, হৃদবন্ধন সাহিত্য পরিষদের আহ্বায়ক, প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব এবং সংগঠনের সভাপতির পক্ষ থেকে সিলেটের কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।