শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18527

national

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০

জাতীয়

মহাখালীতে ভবনে ও ধানমন্ডির এপেক্স শোরুমে আগুন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাছাড়া রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকা জুতার শোরুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মুখপাত্র তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালীর এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ভবনটিতে কেউ আটকা পড়েছেন কি না কিংবা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।