শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19119

sylhet

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

সিলেট

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

ছবি: ইমজা নিউজ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ কয়ছর আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ কয়ছর আহমেদ বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আনছার উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।