শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19134

sylhet

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬

আপডেট

২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০

সিলেট

হবিগঞ্জে সাঁড়াশি অভিযান: হত্যা, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৭

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা, ধর্ষণ, মাদক ও চুরি মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সুপার নির্দেশনায় এবং নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন আলোচিত মামলার মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নবীগঞ্জ থানায় দায়ের করা একটি ক্লু-লেস চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত দুই আসামিকে আধুনিক তথ্য-প্রযুক্তি ও গুপ্তচরের সাহায্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে হাসান আলী (২৫) এবং একই গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে আক্তার হোসেন।

পৃথক অভিযানে, ২৮ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আফাজ উদ্দিনকে (২৩) রাজাবাদ গ্রাম থেকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আব্দুল হাই ওরফে লনি মিয়ার ছেলে।

একই দিন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চৌশতপুর গ্রামের রিমন মিয়া (৩০), আব্দুল হাই (৪৭) এবং তুহিন রহমান (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর চৌশতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই সাউন্ড বক্স ও এলইডি মনিটরসহ চুরির মামলায় রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে ছালামতপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নবীগঞ্জ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।