শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9900

national

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮

আপডেট

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৫

জাতীয়

স্কুলে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের পেটালেন বাগছাস নেতা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮

ছবি: সংগৃহীত।

রংপুরের হারাটি উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মহানগর কমিটির আহ্বায়ক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহম্মদের বিরুদ্ধে অর্ধশত শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, ৪ সেপ্টেম্বর ইমতিয়াজ বিদ্যালয়ে গিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল শুনে ‘অকৃতকার্য’ শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে তিনটি শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেন। মারধরের ফলে অন্তত ১০-১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষার্থীদের ভাল ফলাফল নিশ্চিত করতে কিছুটা শাসন করেছি। ঘটনা মীমাংসা হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী এতে অসন্তুষ্ট নয়।’ তবে অভিভাবকরা বিষয়টি মীমাংসা দাবি অগ্রাহ্য করে প্রশাসনের কাছে জবাব চেয়েছেন।

হারাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মতিতে ঘটনা মীমাংসা করা হয়েছে। তবে রংপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

স্থানীয়রা  মনে করেন, এটি কোনো শাসন নয়, বরং ফৌজদারি অপরাধ। ঘটনা প্রকাশ্যে আসার পর বিদ্যালয় ও স্থানীয় সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।