শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

10352

national

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১১:২৩

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:২১

জাতীয়

মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১১:২৩

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে যৌথ অভিযানে বাংলাদেশিসহ ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ ও রাজ্য সড়ক পরিবহন বিভাগ (JPJ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানটি সকাল ৮টা থেকে রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে শুরু হয়। এতে দুই সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান পরিচালিত হয় গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায়—কিছু অবৈধ অভিবাসী কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বাংলাদেশি: ৫ জন পুরুষ ও ১ নারী, ভারতীয়: ৫ জন পুরুষ ও ১ নারী, পাকিস্তানি: ২ জন পুরুষ, মিয়ানমার: ২ জন নাগরিক, ইন্দোনেশীয়: ১ জন পুরুষ ও ৭ জন নারী

অভিযান চলাকালে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করে কেলান্তান JPJ।

আটক অভিবাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) ও ৫৬(১)(ডি) অনুযায়ী মামলার প্রক্রিয়া চলছে।

কেলান্তান ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘অবৈধ অভিবাসী সনাক্তে অভিযান আরও জোরদার করা হবে। কেউ যদি অবৈধ অভিবাসীকে আশ্রয়, সহায়তা বা সুবিধা প্রদান করে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিবৃতিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় যেন কেউ অবৈধ অভিবাসন বা সংশ্লিষ্ট বেআইনি কার্যক্রমের তথ্য জানলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করে।