শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

10356

national

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১২:৪৭

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:১৬

জাতীয়

সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে হাসনাতের অভিনব প্রতিবাদ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১২:৪৭

ছবি: সংগৃহীত।

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনন্য উপায়ে প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজার এলাকায় তিনি খানাখন্দে ভরা রাস্তায় মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানান।

প্রতিবাদের সময় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই রাস্তায় প্রতিদিন মানুষ চলাচল করে, দুর্ঘটনায় প্রাণও হারাচ্ছে। কয়েক দিন আগেই এক তরুণের মৃত্যু হয়েছে। যদি রাস্তাটা ঠিক করা না হয়, তাহলে অন্তত মাছ চাষের উপযোগী করে দিন-মানুষ কিছু মাছ খেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে, মাছ ছাড়লেও টিকে থাকতে পারে। আমি আজ মাছ ছাড়লাম, আপনারাও ছাড়ুন-হয়তো এতে কিছু উপকার হবে।’

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়ককে যুক্ত করা এই দেবিদ্বার-চান্দিনা সড়কটি প্রায় ১৫ কিলোমিটারজুড়ে ভেঙে গেছে। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, আর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয়দের।