শিরোনাম
সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

11807

law-justice

প্রকাশিত

৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৯

আইন আদালত

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ১২২ বার পেছালো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৯

ছবি: সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ রোববারও আদালতে জমা হয়নি। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২২ বার পেছাল।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন তারিখ হিসেবে আগামী ৫ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার এক যুগ পর মামলাটির তদন্তভার পিবিআইয়ের হাতে যায়। গত বছরের ৪ নভেম্বর র‌্যাবের কাছ থেকে তদন্তসংক্রান্ত নথিপত্র বুঝে নিয়ে নতুন করে তদন্ত শুরু করে সংস্থাটি। তদন্তের দায়িত্বে থাকা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক তখন জানিয়েছিলেন, তদন্ত নতুনভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

দেশের সবচেয়ে আলোচিত এই মামলার তদন্ত এখনও আলোর মুখ দেখেনি।