শিরোনাম
হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত

https://www.emjanews.com/

12147

sylhet

প্রকাশিত

১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১৬

সিলেট

ভোট দিতে নিবন্ধন : সৌদি-যুক্তরাষ্ট্র প্রবাসীরা এগিয়ে

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৫৮৫ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৬৬৫ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৩১৭ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ৯৫ হাজার ৭১৮ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ২৯৫ জন, কাতারে ৩০ হাজার ৩৫৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৯২৫ জন, মালয়েশিয়ায় ২০ হাজার ৬৬৭ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ১৭৩ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৩৫ জন,  দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬৪৬ জন, কানাডায় ১০ হাজার ০২২ জন, ওমানে ১৫ হাজার ৯০১ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৩১৫ জন, ইতালিতে ১০ হাজার ৭৩৬ জন এবং জাপানে ৭ হাজার ১১৮ জন।

এছাড়া, ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।