শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

12829

entertainment

প্রকাশিত

০৫ জানুয়ারী ২০২৬ ২১:০১

বিনোদন

মক্কা ও মদিনা সফরে অভিনেত্রী পূর্ণিমা

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ২১:০১

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়।

এক ছবিতে দেখা গেছে পূর্ণিমাকে কাবা শরিফের সামনে দাঁড়িয়ে, সঙ্গে তার মেয়ে, স্বামী ও পরিবার। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”

এর আগে মদিনা সফরের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে তিনি কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, `আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।'

নতুন বছরের শুরুতেই অভিনেত্রীর এই পোস্টের পর সামাজিক মাধ্যমে নেটিজেনরা মন্তব্যে শুভকামনা জানিয়েছেন এবং অনেক ভক্ত হজ কবুলের দোয়া জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, পূর্ণিমা তার স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি আরব সফরে রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।