শিরোনাম
সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

12871

law-justice

প্রকাশিত

০৭ জানুয়ারী ২০২৬ ১৯:৪৪

আপডেট

০৭ জানুয়ারী ২০২৬ ১৯:৪৬

আইন আদালত

জাফলংয়ে ব্রীজ ও টাওয়ার রক্ষায় প্রশাসনের অভিযান, বালু জব্দ

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৯:৪৪

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জাফলং ব্রীজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারী) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জাফলং ব্রীজ ও বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ও মজুদ করা আনুমানিক ২০-২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, এএসআই মোবারক হোসেনসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সরকারি নির্দেশনা অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে জাফলং ব্রীজ ও চা-বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

অভিযানের সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, `জাফলং ব্রীজ, বৈদ্যুতিক টাওয়ার রক্ষা করাসহ জাফলংয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'