শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18473

politics

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮

রাজনীতি

ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮

ছবি: সংগৃহীত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে দেশের প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়নে প্রার্থী দেওয়ার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পৌর শহরের একটি হোটেলে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে ইতোমধ্যে এনসিপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে প্রার্থী ঘোষণা কেন্দ্র থেকে নাকি জেলা পর্যায় থেকে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির একক প্রার্থী থাকবে এবং তারা বিজয়ী হবে—এমন লক্ষ্য নিয়েই দল কাজ করছে।

বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে উল্লেখ করে সারজিস আলম বলেন, এখন আর বিএনপির ‘মাত্র ক্ষমতায় এসেছি’ বা ‘শিশু সরকার’ বলার সুযোগ নেই। সরকারকে এখন দেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিএনপি যদি সমস্যাগুলো স্বীকার করে এবং সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানায়, তাহলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত। তবে চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের মতো অভিযোগ অস্বীকার করলে সমস্যার সমাধান সম্ভব নয়।

সারজিস বলেন, যারা কোনো অপরাধে জড়িত নন, তারা বিএনপি, জামায়াত বা এনসিপিসহ যেকোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। কিন্তু অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

অপরাধীদের দলীয় পরিচয়ের কারণে ছাড় দেওয়া হলে ভবিষ্যতে সেটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জন্যই হিতে বিপরীত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, তারা আর শুধু কথার ফুলঝুরি বা প্রেজেন্টেশন দেখতে চান না; সরকারের কার্যকর কাজ দেখতে চান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবলয় ভেদ করে একজনের কাছে গিয়ে সালাম দেওয়ার ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

অভিনেত্রী আজমিরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সারজিস। তার অভিযোগ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বাঁধনকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ছাড়া হামলায় চোখ হারানো অলিফের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রড দিয়ে হামলা করে তার একটি চোখ নষ্ট করে দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক আল নাহিয়ান, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন রনি, বরিশাল অঞ্চলের বিভাগীয় সংগঠক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।