শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18520

politics

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬

রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬

ছবি: ইমজা নিউজ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংসদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন নাজনীন লিজা এবং যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমেদ জুয়েল।

বুধবার (৯ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন প্রান্তিক দীপম, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মং চো, আনিকা সালাম সাধিকা ও কাজী রোবায়েত ইশরাত।

কমিটিতে পরবর্তীতে আরও চারজনকে কো-অপ্ট করা হবে বলে জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—

১. আহ্বায়ক : নাজনীন লিজা
২. যুগ্ম-আহ্বায়ক : জুবায়ের আহমেদ জুয়েল
৩. সদস্য : প্রান্তিক দীপম
৪. সদস্য : মোহাম্মদ আনোয়ার হোসাইন
৫. সদস্য : মং চো
৬. সদস্য : আনিকা সালাম সাধিকা
৭. সদস্য : কাজী রোবায়েত ইশরাত

বাকি চারটি পদ পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।