শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19111

national

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৯

জাতীয়

নামকরা এক কলেজে জাল সনদে চাকরি করছেন ২৩ শিক্ষক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৯

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে ভুয়া ও জাল সনদে চাকরি করার অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো এক চিঠিতে তাদের উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, অভিযোগটি সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য গ্রহণ প্রয়োজন।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১ অক্টোবর অধ্যক্ষের কার্যালয়ে তলব করা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে। এ সময় তাদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ে কেউ উপস্থিত হতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকের সনদের মূল কপি ও ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অধ্যক্ষের জিম্মায় রাখার ব্যবস্থা করতে হবে।

তলব করা শিক্ষকেরা হলেন- রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন এম মঞ্জুরুল হক।

দুদকের ভাষ্য, এসব শিক্ষক দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা থেকে নেওয়া বিএড সনদ ব্যবহার করেছেন, যা প্রাথমিকভাবে জাল হিসেবে চিহ্নিত হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে নথিপত্র যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধান শুরু করে সংস্থাটি এবং এর অংশ হিসেবেই তাদের তলব করা হয়েছে।