শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19116

national

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

জাতীয়

দেশের হয়ে পাতায়া আন্তর্জাতিক ম্যারাথন ২০২৬-এ বাংলাদেশের পতাকা উড়ালেন যারা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উপকূলীয় শহর পাতায়ায় অনুষ্ঠিত আমেজিং থাইল্যান্ড পাতায়া ম্যারাথন ২০২৬-এ অংশ নিয়ে বাংলাদেশের রানাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছেন। ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি ছিল এর ৩৩তম আসর, যা বিশ্ব অ্যাথলেটিক্স স্বীকৃত একটি আন্তর্জাতিক মানের রোড রেস।

পাটায়া বিচফ্রন্ট, জোমতিয়েন বিচ রোড এবং সুকুমভিত হাইওয়ে জুড়ে আয়োজিত এই প্রতিযোগিতায় থাইল্যান্ডসহ ৫৮ টিরও বেশি দেশের ২১ হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন। বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও প্রতিযোগীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এবারের আসরে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেন একদল নিবেদিতপ্রাণ রানার। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁদের অংশগ্রহণ বাংলাদেশের দীর্ঘ দূরত্বের দৌড় ও সহনশীলতা ক্রীড়ার ক্রমবর্ধমান অগ্রযাত্রার প্রতিফলন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, মোহাম্মদ হাসান মাহমুদ সফলভাবে পূর্ণ ম্যারাথন (৪২.১৯৫ কিমি) সম্পন্ন করেন। একই সঙ্গে তাঁর স্ত্রী মাহফুজা হক এবং ছেলে তাফসীর জিনান মাহমুদ সফলভাবে হাফ ম্যারাথন (২১.১ কিমি) শেষ করেন। একটি পরিবারের তিন সদস্যের একসঙ্গে আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ ও সফল সমাপ্তি বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে।

অংশগ্রহণকারী বাংলাদেশি দৌড়বিদরা জানান, আন্তর্জাতিক মানের এমন প্রতিযোগিতায় অংশ নেওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের পতাকাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তুলে ধরার একটি গর্বের সুযোগ। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি রানার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনের সুনাম বৃদ্ধি করবেন।

সহনশীলতা, শৃঙ্খলা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাংলাদেশি দৌড়বিদরা যে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করছেন, পাতায়া ম্যারাথন ২০২৬ তার আরেকটি উজ্জ্বল উদাহরণ।