শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19135

national

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯

জাতীয়

বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ কিছু বস্তু রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।

হাসান মুহতারিম বলেন, ‘আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি পরীক্ষা করে বলতে পারবেন, এগুলো কোনো বিস্ফোরকজাতীয় দ্রব্য কি না।’

তিনি আরও জানান, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে সোমবার বিকেলে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠেও ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া যায়।