শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19130

surplus

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬

অন্যান্য

সিলেটে হকারদের সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর যানজট নিরসন ও হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হকার নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন। নাসিম হোসাইন তাঁদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং হকারদের সমস্যা ও দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার ওপর গুরুত্ব দেন।

এ সময় নগরীর যানজট নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও মানবিক সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নগরবাসীর স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সিলেট নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান প্রতিষ্ঠিত হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।