শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19155

entertainment

প্রকাশিত

২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৬

আপডেট

২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮

বিনোদন

সালমান শাহ হ/ত্যা মা-ম-লা-র তদন্ত প্রতিবেদন জমা ফের পেছালো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন করে আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটি করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। এতে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তখন রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে যোগসাজশের মাধ্যমে সালমান শাহকে হত্যা করা হয়েছে। তবে দীর্ঘদিনেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।