শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19172

sylhet

প্রকাশিত

২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৩

সিলেট

শাবিপ্রবি এলাকায় সিলেট জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৩

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন এলাকার ‘বুশরা চেক ফুড’ ফুড কোর্টে অভিযান চালিয়ে বারবার ব্যবহৃত পোড়া তেল, উন্মুক্ত ডাস্টবিন ও মেয়াদবিহীন উপকরণ দিয়ে খাবার তৈরির প্রমাণ পেয়েছে সিলেট জেলা প্রশাসন। পরে ক্ষতিকর উপকরণ জব্দ ও ধ্বংস করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং ও তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রান্নার কাজে বারবার ব্যবহৃত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পোড়া তেল পাওয়া যায়। এ ছাড়া রান্নাঘরের ভেতরে উন্মুক্ত ডাস্টবিন রাখা এবং উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে খাবার তৈরির প্রমাণও পাওয়া যায়।

শিক্ষার্থী ও সাধারণ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব ক্ষতিকর উপকরণ তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন জানায়, প্রথমবারের মতো প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানের যাবতীয় অসংগতি দূর করে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

শাবিপ্রবি সংলগ্ন এলাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।