শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19176

sylhet

প্রকাশিত

২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪

সিলেট

সিলেটের চা-বাগান থেকে পুলিশের লুণ্ঠিত রাইফেল উদ্ধার

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪

ছবি: এসআরবি-৯

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর চা-বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি চীনা রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাতে এয়ারপোর্ট থানার খাদিমনগর সংলগ্ন লালিছড়া চা-বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৯-এর একটি চৌকস দল। তল্লাশিকালে বাগানের একটি নালার ভেতর পরিত্যক্ত অবস্থায় কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. ক্যালিবারের (টাইপ-১৯৫৬) একটি রাইফেল পড়ে থাকতে দেখা যায়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-৯-এর ধারণা, উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্রটি গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো একটি থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। লুণ্ঠিত অস্ত্রটি উদ্ধার করতে পারায় আইন-শৃঙ্খলা রক্ষায় এটি বড় সাফল্য হিসেবে দেখছে সংস্থাটি।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, রাইফেলটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জিডিমূলে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই অস্ত্রের প্রকৃত উৎস নিশ্চিত করা এবং এর সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।