শিরোনাম
ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

https://www.emjanews.com/

20147

sports

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ০৯:২১

খেলাধুলা

পাকিস্তানের কাছে ভারতের হার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ০৯:২১

ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে শুরুটা ভালো হলো না ভারতের। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে দলটি। ভারতের অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যের এক ওভারে ৩১ রান নেওয়ার পাশাপাশি পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন পাকিস্তানের ব্যাটাররা।

শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ছয় ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে মাত্র ৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন শশাঙ্ক সিং। মাত্র ১১ বলে পাঁচটি ছক্কায় ৪০ রান করেন তিনি। নীতীশ রানার সঙ্গে তাঁর ৫৭ রানের জুটি ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। রানা ১১ বলে করেন ১৯ রান। তবে রাহুল তেওটিয়া ও ক্রুণাল পাণ্ড্য কোনো রান করতে পারেননি।

জয়ের জন্য ৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার খাওয়াজা নাফে ও আব্বাস আফ্রিদি। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলেই ৫৯ রান তুলে নেয় পাকিস্তান।

বিশেষ করে অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যের করা এক ওভারেই ৩১ রান তুলে নেন পাকিস্তানের ব্যাটাররা। পরে টি নটরাজনের এক ওভারে আসে আরও ২৮ রান। ফলে ম্যাচে ফেরার সুযোগ পায়নি ভারত।

পাকিস্তানের জয়ে বড় অবদান রাখেন নাফে ও আফ্রিদি। নাফে মাত্র ১২ বলে ৪১ রান করেন। অন্যদিকে ৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন আফ্রিদি। তাঁদের ব্যাটিংয়েই সহজ জয় পায় পাকিস্তান।

উল্লেখ্য, হংকং সিক্সেস প্রতিযোগিতায় প্রতি দলে সাতজন ক্রিকেটার থাকেন এবং ম্যাচ হয় ছয় ওভারের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়াল দলটি। আগামী শনিবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত।