শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল

https://www.emjanews.com/

20170

sports

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩৭

খেলাধুলা

নতুন কুঁড়ি স্পোর্টসে পূর্ব পাগলায় অংশ নিচ্ছে ১৮৩ খেলোয়াড়

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩৭

ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর বাছাই পর্বে ১০টি ইভেন্টে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাসুক মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শ্যামল চৌধুরী, নতুন কুঁড়ি স্পোর্টস পূর্ব পাগলা ইউনিয়নের সদস্য সচিব ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, নতুন কুঁড়ি স্পোর্টস পূর্ব পাগলা ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম। 

এ ছাড়া ইউপি সদস্য আজির উদ্দিন, জাহাঙ্গীর আলম সুমন, ছালিক মিয়া ও সাদেক মিয়া, মহিলা ইউপি সদস্য কুহিনূর বেগম, নতুন কুঁড়ি স্পোর্টস পূর্ব পাগলা ইউনিয়নের সদস্য মিয়া সাইফুল, শামসুল ইসলাম ও শামীম আহমদ এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন -২) পূর্ব পাগলা ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে প্রতিযোগিতায় ১১ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।