শিরোনাম
সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

11940

law-justice

প্রকাশিত

০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭

আইন আদালত

সাদাপাথরে ফের চোরের হানা: আটক ২ জনের ৪ মাসের সাজা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭

ছবি: সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর এলাকায় ফের চোরের হানা দেয়ার ঘটনা ঘটেছে। পাথর ও বালু চুরির সময় দুই চোরকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড প্রদান করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল তিনটায় সাদাপাথর থেকে তাদেরকে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার জলুইরপাড় এলাকার মৃত রমন সরকারের পুত্র লেবু সরকার (৩৮), এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মঙ্গলজুর এলাকার শ্রী রসময় সূত্রধরের পুত্র শ্রী রঞ্জন সূত্রধর।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, সাজাপ্রাপ্তরা বর্তমানে থানা হাজতে রয়েছে। সাদাপাথর রক্ষায় যৌথবাহিনীর টাস্কফোর্স ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।