শিরোনাম
সিলেট বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম: তদন্তে মন্ত্রনালয় সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী

https://www.emjanews.com/

12404

surplus

প্রকাশিত

২১ ডিসেম্বর ২০২৫ ২০:০০

আপডেট

২১ ডিসেম্বর ২০২৫ ২০:০১

অন্যান্য

দেশের আকাশে রজব মাসের চাঁদ ওঠেছে

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ ২০:০০

ছবি: সংগৃহিত।

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

এর ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে দেশে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।

উল্লেখ্য, রজব মাস ইসলামের চারটি সম্মানিত মাসের অন্যতম। এ মাস থেকেই পবিত্র শাবান ও রমজান মাসের প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।