শিরোনাম
সিলেটে বইমেলা বাতিলের প্রতিবাদে লেখক-সংস্কৃতিকর্মীদের বিবৃতি সিলেটে চলছে ব্যাপক ধরপাকড়: ১২৩ জন গ্রে/ফ/তা/র, জব্দ ৪১টি গাড়ি সিলেটে ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃ/ত্যু: হাম শনাক্ত ২৩ জনের সিলেটে তরমুজক্ষেতের ‘ক্লুলেস মা/র্ডা/র’: একজন র‌্যাবের জালে ধেয়ে আসছে বৃষ্টি বলয়, সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেটে ‘আমেরিকান ড্রিম’ ম্লান! যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয় শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে হাম পরিস্থিতি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রবাস জীবনের সংগ্রাম শেষে ন্যায়বিচার: ক্ষতিপূরণ পেলেন বাংলাদেশি সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা

https://www.emjanews.com/

15210

politics

প্রকাশিত

২৪ এপ্রিল ২০২৬ ২১:১০

রাজনীতি

যাচাই ছাড়া সাংগঠনিক পদক্ষেপ নয়: মাহদী আমিন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ ২১:১০

ছবি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেক সময় স্বার্থান্বেষী গোষ্ঠী আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়। তাই কোনো ঘটনার পরিপূর্ণ তথ্য যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া বা প্রতিক্রিয়া জানানো উচিত নয়।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা কিছু গোষ্ঠী জনমানস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার বিপরীতে নির্বাচনী ফলাফলেও প্রতিফলিত হয়েছে।’

মাহদী আমিন মন্তব্য করেন, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে কিংবা ভিন্ন পরিচয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর মন্তব্য করা একটি গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

গঠনমূলক রাজনীতির স্বার্থে সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতভিন্নতা থাকতেই পারে, তবে তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। সুস্থ রাজনৈতিক চর্চা ও ন্যায়সঙ্গত অবস্থানই একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করে।