শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মৃত্যুর রাতে বান্ধবীর সঙ্গে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন

https://www.emjanews.com/

20180

law-justice

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ২১:০৪

আইন আদালত

সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ৫০ মেশিন-নৌকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২১:০৪

ছবি: জেলা প্রশাসন, সিলেট।

সিলেটের গোয়াইনঘাটের জাফলং ও জৈন্তাপুরের রাংপানি নদীতে অবৈধভাবে বালু-পাথর ও মাটি উত্তোলনবিরোধী যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়েছে প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) পৃথক অভিযানে ২০টি লিস্টার ও বোমা মেশিন, ৫টি অস্থায়ী তাঁবু এবং প্রায় ৩০টি নৌকা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড় ও তৎসংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কাজে কাউকে পাওয়া যায়নি।

তবে অভিযানে অবৈধ উত্তোলনে ব্যবহৃত ২০টি লিস্টার ও বোমা মেশিন এবং পাঁচটি অস্থায়ী তাঁবু ধ্বংস করা হয়। এ ছাড়া দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিক মেরামত করে দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি এলাকায় সার্বক্ষণিক টহল দিতে পুলিশ ও গ্রাম পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বাংলাবাজারসংলগ্ন রাংপানি নদী ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন প্রতিরোধে যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩০টি নৌকা ভেঙে অকেজো করা হয়।

গোয়াইনঘাটের অভিযানে থানা পুলিশ, ৪৮ বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহায়তা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু-পাথর ও মাটি উত্তোলনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।