শিরোনাম
সিলেট বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম: তদন্তে মন্ত্রনালয় সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী

https://www.emjanews.com/

8664

surplus

প্রকাশিত

১৯ আগস্ট ২০২৫ ২২:০৮

অন্যান্য

২০২৬ সালের রোজা কবে শুরু, যা জানা গেল

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ ২২:০৮

ছবি: সংগৃহিত।

মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ সময় পবিত্র মাহে রমজান। এই মাসে মুসলমানরা সিয়াম ও ইবাদতের মাধ্যমে নিজেদের পাপ ধুয়ে-মুছে স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন।

জ্যোতির্বিদদের অনুমান অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। আরব বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের আগের সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে নির্ধারিত হয়, তাই প্রতিটি মাস নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।

চন্দ্রমাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হওয়ায় ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০–১১ দিন পিছিয়ে আসে। এর ফলে মুসল্লিরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত— যেকোনো ঋতুতেই রমজানের বরকত লাভ করতে পারেন।