শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

5387

international

প্রকাশিত

১৭ মে ২০২৫ ২২:৪৫

আন্তর্জাতিক

টর্নেডোতে যুক্তরাষ্ট্রে ২০ জনের অধিক প্রাণহানি

প্রকাশ: ১৭ মে ২০২৫ ২২:৪৫

ইএন ডেস্ক।। যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি রাজ্যে টর্নেডোর কবলে পড়ে ২০ জনেরও বেশি লোক মারা গেছেন।

শনিবার রাজ্যের কর্মকর্তা ও  স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, শুক্রবার রাতে ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তীব্র ঝড়ে মিসৌরিতে অন্তত সাতজন মারা গেছেন।

বেশিয়ার বলেন, ‘আমরা আজ এই কঠিন সংবাদ দিয়ে শুরু করছি,  গত রাতের ঝড়ে আমাদের অন্তত ১৪ জন মারা গেছেন। তবে দুঃখের বিষয় হলো, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি ক্ষতিগ্রস্ত সকল পরিবারের জন্য প্রার্থনার আহ্বান জানান।

ওয়াশিংটন পোস্ট শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিসৌরির সেন্ট লুইসে পাঁচজন মারা গেছেন।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, আমাদের শহর আজ রাতে শোকে বিহ্বল। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ।

ইএন/এআর।