শিরোনাম
সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

13173

economics

প্রকাশিত

১৯ জানুয়ারী ২০২৬ ২০:১৪

অর্থনীতি

সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা বাড়ছে

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ২০:১৪

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো চূড়ান্তের পথে। বেতন কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন স্কেল আংশিকভাবে কার্যকর হবে। তবে পূর্ণাঙ্গভাবে এটি বাস্তবায়িত হবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে।

নবম পে স্কেলের প্রস্তাবিত কাঠামোয় সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা ৩,৫০০ টাকা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করার সুপারিশ করা হচ্ছে। পে কমিশন আগামী বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেবে।

পে কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসা ভাতা দুই ক্যাটাগরিতে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। প্রথম ক্যাটাগরিতে ৪০ বছর বা তার কম বয়সী কর্মকর্তাদের প্রতি মাসে চার হাজার টাকা, আর দ্বিতীয় ক্যাটাগরিতে ৪০ বছরের বেশি বয়সীদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে। তিনি বলেন, ‘বয়স্ক কর্মকর্তাদের ওষুধ ও চিকিৎসার খরচ বেশি হওয়ায় তাদের ভাতা তুলনামূলকভাবে বেশি রাখা হচ্ছে। অবসরের পর একজন সরকারি কর্মকর্তা মাসিক ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।’

বর্তমানে ২০১৫ সালের পে স্কেলের তথ্য অনুযায়ী, ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা। নবম গ্রেডে একজন বিসিএস কর্মকর্তা পান ২২,০০০ টাকা, এবং সর্বোচ্চ পর্যায়ে সচিবদের বেতন ৭৮,০০০ থেকে ৮৬,০০০ টাকার মধ্যে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য বাজেটে অর্থের ব্যবস্থা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ বৃদ্ধি করে ১ লাখ ৬,৬৮৪ কোটি টাকা করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, মূল বেতন বা ভাতার যেকোনো একটি জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে। বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।