শিরোনাম
রোগীর টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন আশা সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়ে আলোচনা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু সিলেটে উপবৃত্তির কথা বলে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, আট/ক এক ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড়ের শঙ্কা, পাকা ধান কাটার পরামর্শ

https://www.emjanews.com/

6067

international

প্রকাশিত

০৮ জুন ২০২৫ ২৩:৫০

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেস

অভিবাসীবিরোধী অভিযান নিয়ে উত্তাল বিক্ষোভ, ন্যাশনাল গার্ড মোতায়েন

পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন করা হতে পারে

প্রকাশ: ০৮ জুন ২০২৫ ২৩:৫০

সংগ্রহ

ইএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসীবিরোধী অভিযানের জেরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের তীব্রতা বেড়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শনিবার থেকে বিক্ষোভকারীরা আইসিই’র (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে  ও লাঠিচার্জ  করে। এ অভিযানে এক সপ্তাহে ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এর  দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের  সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। তিনি একে ‘উদ্দেশ্যপ্রণোদিত উসকানি’ বলে উল্লেখ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। এএফপির খবরে বলা হয়, এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে মানবাধিকার সংস্থা এসিএলইউও।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েনও করা হতে পারে।