শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

5850

international

প্রকাশিত

৩১ মে ২০২৫ ২৩:০৩

আন্তর্জাতিক

নাইজারে আকস্মিক বন্যা: ১৫০ জনেরও বেশি প্রাণহানি

প্রকাশ: ৩১ মে ২০২৫ ২৩:০৩

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। নাইজারের মধ্যাঞ্চলীয় শহর মোকওয়ায় চলতি সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া আকস্মিক বন্যায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দেশটির নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি এ তথ্য জানান।

তিনি সতর্ক করে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্যার ফলে ৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ২৬৫টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ওই বন্যায় দুটি সেতুও ভেসে গেছে, যা যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করছে।

হুসেইনির শেয়ার করা পরিসংখ্যানে দেখা যায়, কয়েকদিন আগেও মৃত্যুর সংখ্যা ছিল ১১৫; তবে পরিস্থিতির দ্রুত অবনতিতে তা এখন ১৫০ ছাড়িয়ে গেছে।

আবুজা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে দুর্গম এলাকায় পৌঁছাতে চরম বাধার সম্মুখীন হচ্ছে তারা। মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইএন/এআর।